Description
পণ্যের নাম:
সরিষার খৈল (Mustard Cake) – ১ কেজি প্যাক | গাছের জন্য প্রাকৃতিক জৈব সার
পণ্যের বিবরণ ( Description):
সরিষার খৈল হলো একটি প্রাকৃতিক জৈব সার যা গাছের পুষ্টি জোগাতে অত্যন্ত কার্যকর।
এটি সরিষার বীজ থেকে তেল নিষ্কাশনের পর পাওয়া হয় এবং এতে থাকে উচ্চমাত্রার নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ যা গাছের শিকড়, পাতা ও ফলন বৃদ্ধিতে সহায়ক।
এটি ছাদবাগান, ফুল, ফল, সবজি ও বনজ গাছে নিয়মিত ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছ হয় আরও সবল ও ফলনক্ষম।
মূল বৈশিষ্ট্য:
প্রাকৃতিক জৈব সার – রাসায়নিক মুক্ত
নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ সমৃদ্ধ
গাছের শিকড় ও পাতা মজবুত করে
ফুল, ফল ও সবজি গাছে কার্যকর
ছাদবাগান, টব ও জমিতে ব্যবহারযোগ্য
১ কেজি প্যাক – ঘরোয়া ব্যবহারের জন্য উপযুক্ত
Product details of খৈল ১ কেজি;
গাছের সুষম বৃদ্ধি হয়
ফল ফুলের পরিমান বাড়ে
গাছে ১৫/২০ অন্তর খৈল পচা পানি দেয়া উচিৎ
খৈল ১ কেজি
টবের গাছে খৈল পচা পানি নিয়মিত দিতে হয় ।
নিয়মিত এই জৈব সার ব্যবহারে গাছের যেমন বৃদ্ধি হয়, ফল ফুলেরও তেমনি বৃদ্ধি ঘটে ।
প্রতি পনের থেকে বিশ দিন অন্তর এই খৈল পচা পানি টবের গাছে দেয়া উচিৎ ।
তবে টবে সরাসরি খৈল প্রয়োগ করা উচিৎ না।
১ কেজি খৈল কে প্রথম ১০ কেজি পানিতে মিশাতে হবে।
এখন এই খৈল মিশানো পানিকে ৭ থেকে ১০ দিন এর মতো পচতে দিতে হবে।
এর ভিতর এই পানি কে প্রতিদিন ১টা বড় লাঠি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে।
১০ দিন পর এই পচানো পানি থেকে ১ লিটার পানি নিতে হবে এবং এর সাথে ফ্রেশ ১০ লিটার পানি মিশিয়ে গাছে ব্যাবহার করতে হবে।
অর্থাৎ পচানো ১০ লিটার পানির সাথে ফ্রেশ ১০০ লিটার পানি মিশিয়ে ব্যাবহার করুন।
যাদের কম লাগবে তারা ১০০ গ্রাম এর সাথে ১ কেজি পানি নিবেন পরে ওই ১ কেজি পানিকে ১০ কেজি পানির সাথে মিশিয়ে ব্যবহার করবেন।
তাছাড়া এই তরল সার কুইক কম্পোষ্ট হিসাবে গাছের বৃদ্ধিতে খুব তাড়াতাড়ি কাজ করে।

Reviews
There are no reviews yet.