Description
ব্রাসেলস স্প্রাউট – সম্ভাবনাময় নতুন সবজি
আপনি গতানুগতিক ব্রোকলি, ফুলকপি খেতে খেতে বিরক্ত?
ব্রাসেলস স্প্রাউট কী জানেন? জেনে নিন
বাধাকপি পেঁপে গাছের মতো ধরে…..
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হয়তো আপনি নাম প্রথম শুনছেন তবে ফুলকপি আর ব্রোকলির বিকল্প হতে পারে ব্রাসেলস স্প্রাউট।
কি এই ব্রাসেলস স্প্রাউট?
ব্রাসেলস স্প্রাউট এর বৈজ্ঞানিক নাম Brassica oleracea।
ছাদ বাগানের জন্য উপযোগী এই সবজি গাছের উচ্চতা সর্বোচ্চ ৪.৫ ফিট পর্যন্ত হয়, এবং গাছ লাগানোর ১ মাসের মধ্যে গাছের সর্বাঙ্গ জুড়ে স্প্রাউট দেখা দেয়।
একটি গাছে প্রায় ৪০-৫০ টির মতো স্প্রাউট ধরে, এবং প্রতিটি স্প্রাউট এর ওজন হয় প্রায় ৫০-৭০ গ্রাম হয়।
স্প্রাউট খাবার উপযোগীতা:
আপনার খাবার টেবিলে ফুলকপির বিকল্প হতে পারে এই স্প্রাউট।
অন্যান্য কপি (ফুলকপি, বাঁধাকপি) এর তুলনায় এই সবজিতে গ্লুকোসিনোলেটস এর পরিমাণ সর্বাধিক।
ছাদ বাগানেও শোভাবর্ধন করবে এই গাছ, তার সাথে আপনাকে যোগান দেবে পুষ্টি এবং প্রতিরোধ করবে ক্যান্সার।
চাষের পদ্ধতি:
এই কপি বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটিতে খুব ভাল জন্মায়।
বীজ পোঁতার আগে মাটির সাথে ভালো করে জৈব সার ও প্রয়োজন মতো কম্পোষ্ট সার মেশাতে হবে কারণ জৈব সারে চাষ হলে ফসলের গুণমান খুব ভালো থাকে।
সারি তৈরির সময় এক সারি থেকে আরেক সারির দূরত্ব ৩ ফুট ও প্রতি গাছের মধ্যে দূরত্ব থাকবে দুই ফুট।
বীজ পোঁতার পর বীজতলা থেকে চারা তৈরী হতে সময় নেয় ২০-২৫ দিন, ও ১৫ দিন অন্তর অন্তর সেচের কাজ করতে হবে।
বাঁধা কপির রোগ পোকার মতোই এই ফসলের রোগ পোকা, তাই বাঁধাকপিতে যে পেস্টিসাইড ব্যবহার হয়, এতেও তাই।
ফলন কালে একটানা ১৫-২০ দিন ফলন পাওয়া যায় এবং এক একটি গাছ থেকে প্রায় ৪৫-৬০ টি কপি পাওয়া যায় প্রতিটির ওজন গড়ে ৫০ গ্রাম করে।



Reviews
There are no reviews yet.