Description
রোজমেরি (Rosemary)
2 গ্রাম ইন্টেক প্যাকেট
আনুমানিক বীজ ৮০-১০০+
অরিজিনঃ থাইল্যান্ড
রোজমেরি হচ্ছে কাষ্ঠল, ঘ্রাণযুক্ত গুল্ম, ভূমধ্যসাগর অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। রোজমেরি নামটি এসেছে লাতিন শব্দ “শিশির” (ros) এবং “সমুদ্র” (marinus), বা “সমুদ্রের শিশির”
রোজমেরির পাতায় ভীষণ সুঘ্রাণ থাকে, এ কারনে অনেকে মাংশের ভেতর দিয়ে থাকেন এটি । এর পাতা দিয়ে শ্যাম্পু তৈরি করা যায় যা চুলের জন্য খুব উপকারি।
এর পাতা দিয়ে অনেকে চা খেয়ে থাকেন, যা বেশ সুস্বাদু।
রোজমেরির স্বাস্থ্য গুণাগুণ নতুন কিছুই নয়। প্রাচীন গ্রিক, মিশর এবং রোমান সভ্যতায় এর ব্যবহার হয়েছে বলে জানা গেছে। বাসায় যদি রোজমেরি গাছ লাগান তাহলে মশার হাত থেকে রেহাই পেতে পারেন এছাড়া এটি রান্নাতেও ব্যবহার করা হয়।
জেনে নিন রোজমেরির গুণাগুণ-
১) ত্বকে একজিমা হলে এর তেল ব্যবহারে উপকার পাওয়া যায়৷
২) চুলকে সুস্থ করে, চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমাতে পারে ৩ গুণ পর্যন্ত।
৩)রোজমেরী সেবনে বদহজম, অতিরিক্ত বায়ু সমস্যা দূর হয়, অজীর্ণতা দূর হয়ে মুখের রুচি বাড়ে।
৪)বাতের ব্যথায় রোজমেরী তেলের মালিশ উপকারে আসে৷
৫) রোজমেরীর গন্ধ স্মৃতি শক্তি বৃদ্ধি করে ও বার্ধক্য জনিত স্মৃতিশক্তি লোপ প্রতিরোধ করে৷
৬)দাঁতের ব্যথায়, মাথা ব্যথায়, উচ্চরক্তচাপে, গ্যাস্ট্রিক ব্যথা, ইত্যাদিতে রোজমেরি অনেক উপকার।
৭)বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, এর উল্লেখযোগ্য স্বাস্থ্যগুণ হল ক্যান্সার কোষের গঠন এবং বিস্তার হ্রাস করার ক্ষমতা।
৮) হজমের জন্যেও এটি উপকারী। জার্মানিতে রোজমেরি বদহজমের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে অনুমোদিত হয়েছে।
৯) গবেষণায় প্রমাণিত হয়েছে, রোজমেরি অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ, যা প্রদাহ কমাতে এবং শরীরের ফ্রি রেডিক্যালের ক্ষতি প্রতিরোধ করে।
জার্মিনেশন রেটঃ 90-95%


Reviews
There are no reviews yet.